বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

আর্জেন্টিনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে

আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দুই তরুণী নিখোঁজ রয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানায়।

খবরে উল্লেখ করা হয়, আর্জেন্টিনার কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। ডুবুরিরা পানিতে ভেসে যাওয়া ওই দুই তরুণীর সন্ধান করছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের দক্ষিণে অবস্থিত এবং দেশের অন্যতম বৃহত্তম এই বন্দর নগরীতে গত শুক্রবার কয়েক ঘন্টার মুষলধারে বৃষ্টিপাতের কারণে নগরীর ব্যাপক ক্ষতি হয়েছে। সাধারণত এক বছরের সমান এই বৃষ্টিপাতের ফলে অসংখ্য পাড়া মহল্লা এবং রাস্তাঘাট দ্রুত পানিতে ডুবে গেছে।

রবিবার সংবাদ সম্মেলনে মেয়র ফেদেরিকো সুসবিয়েলস বলেন, বন্যার ফলে ৪০০ মিলিয়ন ডলারের অবকাঠামোগত ক্ষতি হয়েছে।

তিনি এক্স-এ এক পোস্টে বলেন, বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি জানান।

ইতিমধ্যে, এক এবং পাঁচ বছর বয়সী দুই বোনের নিখোঁজ হওয়ার ঘটনা জাতিকে নাড়া দিয়েছে। রোববার কর্তৃপক্ষ এই মর্মান্তিক ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।

প্রাদেশিক নিরাপত্তামন্ত্রী জাভিয়ের আলোনসো স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন যে, নিখোঁজ মেয়েরা তাদের মায়ের সাথে একটি ভ্যানের ছাদে ছিল, ঠিক তখনই পানির ঢেউ তাদের ভাসিয়ে নিয়ে যায়।

তিনি রেডিও মিটার আউটলেটকে বলেন, ডুবুরিরা সেই এলাকায় অনুসন্ধান অব্যাহত রেখেছে, যেখানে এক মিটারেরও বেশি পানি রয়ে গেছে।

গত শুক্রবার ঝড়ের কারণে আশেপাশের উপকূলীয় এলাকার বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এক পর্যায়ে রাস্তায় প্রচুর পরিমাণে পানি জমে যাওয়ার কারণে বাহিয়া ব্লাঙ্কোর নগর কর্মকর্তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সরকার ১০ বিলিয়ন পেসোর জরুরি পুনর্গঠন সহায়তা অনুমোদন করেছেন।

বাহিয়া ব্লাঙ্কা অতীতে আবহাওয়া-সম্পর্কিত দুর্যোগের সম্মুখীন হয়েছে। যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ডিসেম্বরে একটি ঝড়ের আঘাতে ১৩ জন প্রাণ হারায়। এর ফলে ঘরবাড়ি ধসে পড়ে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়।

Facebook Comments Box

Posted ৮:২৪ পূর্বাহ্ণ | সোমবার, ১০ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া