বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির শুক্রবার শপথ

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নির শুক্রবার শপথ

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আগামীকাল ১৪ মার্চ শুক্রবার সকালে মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ নেবেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। ১২ মার্চ বুধবার দেশটির গভর্ণর জেনারেলের কার্যালয় এ ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী হিসেবে প্রায় ১০ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। উদারপন্থী নেতা মার্ক কার্নি ট্রুডোর স্থলাভিষিক্ত হলে দেশটিতে ‘নিরবচ্ছিন্ন ও দ্রুত’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন।

৫৯ বছর বয়সী মার্ক কার্নি রাজনীতিতে নবীন। তবে বিপুল ভোটে কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন তিনি। দলের দেড় লাখের বেশি সদস্যের মধ্যে ৮৬ শতাংশ ভোট পেয়েছেন কার্নি।

এর আগে মার্ক কার্নি ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্ণর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য নিয়ে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে এক ভাষণে কার্নি ওয়াশিংটনের প্রতি বেপরোয়া স্বরে বলেন, ‘হকির মতো বাণিজ্যেও জিতবে কানাডা।’

বুধবার কার্নি বলেন, অর্থনৈতিক টানাপোড়েন এড়াতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি নবায়নকৃত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘বসতে প্রস্তুত’। যুক্তরাষ্ট্রে সব ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমাদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। কানাডাও পাল্টা শুল্ক আরোপ করেছে। সূত্র : রয়টার্স।

Facebook Comments Box

Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া