মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২১ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত

ইসরায়েলি সামরিক ঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লাহর

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থান ও অবৈধ বসতি লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। লেবানন ও গাজায় চালানো ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ আজ ২১ অক্টোবর সোমবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের একটি জমায়েতকে লক্ষ্য করে খালেত ওয়ারদায় এক ঝাঁক রকেট নিক্ষেপ করে।

হিজবুল্লাহ যোদ্ধারা জাবাল খলিল এলাকাতেও আরেক দল ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। এছাড়াও বেইত হিলেল মোশাভ এলাকাতেও ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করেছে হিজবুল্লাহ।

আল-মালিকিয়াহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একটি পোস্ট লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়াও কিরিয়াত শামোনা এলাকাতেও হিজবুল্লাহ যোদ্ধারা রকেট হামলা চালিয়েছে।

গোলান মালভূমিতে ইসরায়েলি অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। যদিও এসব হামলায় কতোজন হতাহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।

Facebook Comments Box

Posted ৩:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া