শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় লেবানন-এ আরো ৭২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   92 বার পঠিত

ইসরায়েলি হামলায় লেবানন-এ আরো ৭২ জনের মৃত্যু

গত সোমবার লেবাননে ভয়াবহ হামলা চালানো শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে লেবানন এর বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। নতুন করে ইসরায়েলি হামলায় লেবাননে আরো অন্তত ৭২ জন নিহত এবং আহত হয়েছে ৪০০ মানুষ। এর ফলে গত কয়েকদিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৬০০ ছাড়াল।

আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরো ২২ জন নিহত হয়েছেন। বুধবারের হামলার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলে সৈন্যদের উদ্দেশে ইসরায়েলের সামরিক প্রধান হালেভি বলেছেন, সর্বশেষ এই বিমান হামলার উদ্দেশ্য হচ্ছে (লেবাননে) আপনাদের সম্ভাব্য প্রবেশের জন্য জায়গা তৈরি করা।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, তারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

লেবানন এর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি হামলায় লেবাননে ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সূত্র : আলজাজিরা

Facebook Comments Box

Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া