সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের সব ধরনের আগ্রাস মোকাবেলায় প্রস্তুত লেবানন

অনলাইন ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   77 বার পঠিত

ইসরায়েলের সব ধরনের আগ্রাস মোকাবেলায় প্রস্তুত লেবানন

ইসরায়েলের সব ধরনের আগ্রাস মোকাবেলায় প্রস্তুত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির উপপ্রধান নাঈম কাসেম আজ ৩০ সেপ্টেম্বর সোমবার এ কথা জানিয়েছেন। সেই সাথে দ্রুতই গোষ্ঠীটির নতুন প্রধান নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৈরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে গত শুক্রবারের ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ।

ভিডিও বার্তায় নাঈম কাসেম বলেছেন, ‘আমরা (হিজবুল্লাহ) যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব। ইসরায়েল যদি স্থলপথে আগ্রাসনের সিদ্ধান্ত নেয়, আমরাও প্রস্তুত আছি। প্রতিরোধ বাহিনীগুলো স্থল হামলা মোকাবিলায় প্রস্তুত।’

গত দুই সপ্তাহ ধরে লেবাননে টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েল এবার লেবাননে স্থল অভিযান পরিচালনাও করতে পারে। ইতোমধ্যে লেবানন সীমান্তে ইসরায়েল বিপুলসংখ্যক ট্যাংক জড়ো করেছে।

নাঈম কাসেম আরো বলেন, ইসরায়েল লেবাননের সর্বত্র হত্যাযজ্ঞ চালাচ্ছে। এমন কোনো বাড়ি নেই যেখানে ইসরায়েলের আগ্রাসনের ছাপ পড়েনি। তিনি বলেন, ইসরায়েল বেসামরিক লোকজন, শিশু, বয়োবৃদ্ধ, অ্যাম্বুলেন্সের ওপরও হামলা চালাচ্ছে। তারা যোদ্ধাদের সঙ্গে লড়ছে না; বরং হত্যাযজ্ঞ চালাচ্ছে।

বক্তব্যের শেষে এই হিজবুল্লাহ নেতা বলেছেন, হিজবুল্লাহ ২০০৬ সালের মতোই ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হবে।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া