নারায়ন চক্রবর্ত্তী, সরাইল : | শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট | 98 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রেসক্লাবের ১৬তম বার্ষিক সাধারণ সভা দৈনিক সকালের সময় ও দি ডেইলি স্টেট এর প্রতিনিধি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে ৬ মার্চ বিকাল ৩ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাবের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়ার পরিচালনায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি নারায়ন চক্রবর্তী, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোখলেছুর রহমান মোল্লা, সহসভাপতি ও দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ফয়জুল কবীর শামীম, কোষাধ্যক্ষ ও দৈনিক কালের ছবি প্রতিনিধি আক্তার হোসেন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ রিমন খান, যায়যায় কাল প্রতিনিধি মোঃ পারভেজ আলম প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় নিস্ক্রিয় সদস্যপদ বাতিল, নতুন সদস্য ভর্তি, গঠনতন্ত্র উপকমিটি গঠন, আর্থিক প্রতিবেদন, ঈদ পুনঃমিলনীসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত গৃহীত হয়।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah