রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী যারা

হাকিকুল ইসলাম খোকন   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

এবারের মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী যারা

আগামীকাল ৫ নভেম্বরের মার্কিন নির্বাচনে আবারও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভুত ৬ প্রার্থী। নতুন কোনো প্রার্থীর খবর পাওয়া যায়নি। আগে থেকেই যেসব নির্বাচিত প্রতিনিধি রয়েছেন স্টেটের বিভিন্ন আইন সভায় এবার তারাই আবার দাঁড়িয়েছেন। এদের মধ্যে সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ এম. রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত সিনেটর নাবিলা ইসলাম, কানেকটিকাট স্টেট সিনেটর মাসুদুর রহমান, ভার্জিনিয়া স্টেট সিনেটর সাদ্দাম সেলিম এবং নিউ হ্যাম্পশায়ার স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান। এর বাইরে পেনসিলভেনিয়া, মিশিগান, নিউজার্সি সহ অন্যান্য স্টেটে কয়েকজন বাংলাদেশি-আমেরিকান রয়েছেন কাউন্টি ও অন্যঅন্য পর্যায়ে।

নিউজার্সি প্লেইন্স বরো টাউনশিপ থেকে নির্বাচিত কাউন্সিলম্যান ড. নুরুন নবী টানা ১৪ বছর ধরে এই পদে আছেন ২০০৭ সাল থেকে। এবার জিতলে হবে তার পঞ্চম মেয়াদ। তার টাউনশিপে একজন মেয়র এবং ৫ জন কাউন্সিলম্যান রয়েছেন। তিনি কাউন্সিলম্যান হিসাবে কালচারাল এবং হেরিটেজ বিষয়ের দায়িত্বে রয়েছেন।

জর্জিয়ার শেখ রহমান পুনর্নির্বাচন করছেন সিনেট ডিস্ট্রিক্ট ৫ থেকে, নাবিলা ইসলাম পুনর্নির্বাচন করছেন একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট ৭ থেকে, কানেকটিকাটে পুনর্নির্বাচন করছেন মাসুদুর রহমান সিনেট ডিস্ট্রিক্ট ৪ থেকে, ভার্জিনিয়ায় সেলিম সাদ্দাম স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩৭ থেকে পুনর্নির্বাচন করছেন। তারা সকলেই ডেমোক্রেট। তবে নিউ হ্যাম্পশায়ার স্টেট হাউজ অব রিপ্রেজেনটেটিভ পদে রকিংহ্যাম ডিস্ট্রিক্ট ২০তে পুনর্নির্বাচন করতে যাওয়া আবুল বাশার খান রিপাবলিকান। অন্য প্রার্থী ড. নূরুন নবী ডেমোক্রেট দলীয় প্রার্থী।

Facebook Comments Box

Posted ৭:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(569 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া