রবিবার ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শির বার্তা, ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক চীন-যুক্তরাষ্ট্র’

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   96 বার পঠিত

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে শির বার্তা, ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক চীন-যুক্তরাষ্ট্র’

ছবি সংগৃহীত

চীন ও যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বিতার পথে না গিয়ে অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ বার্তা দেন তিনি।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে পৌঁছালে লালগালিচায় শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানান ট্রাম্প। পরে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক লিখিত বক্তব্যে দুই দেশের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন শি।

শি জিনপিং বলেন, ‘আমাদের দুটি দেশ প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।’

চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থও গভীরভাবে জড়িত।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বাণিজ্য ও প্রযুক্তিগত প্রতিযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইরানের প্রতি বেইজিংয়ের কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনের মতো জটিল বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করতে আগ্রহী।

দুই দেশের সম্পর্ককে স্থিতিশীল রাখতে সহযোগিতাকে প্রধান ভিত্তি করার ওপর জোর দিয়েছেন শি। একই সঙ্গে প্রতিযোগিতাকে সীমার মধ্যে রাখা, মতপার্থক্য নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে রাখা এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর প্রসঙ্গ টেনে শি বলেন, চীনা জাতির গৌরবময় পুনরুত্থান এবং ‘আমেরিকাকে আবার মহান করার’ লক্ষ্য একসঙ্গে এগিয়ে যেতে পারে।

দুই পরাশক্তি কীভাবে একসঙ্গে চলতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের একটি ‘সঠিক পন্থা তৈরি’ করা উচিত বলেও মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট।

শি জিনপিং বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় তাঁর সফর ফলপ্রসূ হবে বলে তিনি আত্মবিশ্বাসী। তাঁর সফর দুই দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে এবং বিশ্ব শান্তির জন্য নতুন আশার সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সূত্র: এএফপি

Facebook Comments Box

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া