জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 149 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দোকানপাড় এলাকায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ ৮ অক্টোবর বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার নিরসা কাজলাদিঘী এলাকার মো. রাকিব মিয়ার ছেলে বদরুল আলম (৫৫)।
নাওজোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী হাউসিং এলাকায় বসবাস করে মুদি দোকানে ব্যবসা করতো বদরুল আলম। সকালে তিনি মোটরসাইকেল যোগে কালিয়াকৈর থেকে কোনাবাড়ী যাচ্ছিল। এক পর্যায়ে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড় এলাকায় পৌঁছায়। এ সময় একটি গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যায়। এতে তিনি গুরুতভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১:৪১ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah