জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 345 বার পঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর সরকারি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা শনিবার পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ও গণভোট নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ৩০ জানুয়ারি থেকে এ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাফী হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Posted ৫:০৯ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah