রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২০ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে দুই ব্যক্তিকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৯ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা নাগরী ইউনিয়নের পানজোড়া ও পারোয়ান এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা দিয়েছেন।

জরিমানা প্রাপ্তরা হলেন পানজোড়া এলাকার মো. রায়হান মোল্লা (৩৩) এবং বিরতুল এলাকার রফিকুল ইসলাম খান (৪৪)।

উপজেলা প্রশাসন ও স্থানীয়রা জানায়, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাগরী ইউনিয়নের পানজোড়া পেরাগোদি এলাকায় একটি অনিবন্ধিত আবাসন প্রকল্পে অনুমোদন ছাড়া ড্রাম ট্রাক দিয়ে বালু ভরাট করা হচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে জাকিয়া সরওয়ার লিমা বালু ভরাটের সত্যতা পান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন।

মো. রায়হান মোল্লাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা ঘটনাস্থলেই আদায় করা হয়। পারোয়ান এলাকায় কৃষি জমিতে বালু ভরাটের অপরাধে রফিকুল ইসলাম খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া