জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 123 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মিশুক ভট্টাচার্য (৩৮) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। ১৯ জানুয়ারি সোমবার রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিশুক ভট্টাচার্য চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকার মৃত পিন্টু ভট্টাচার্যের ছেলে। তিনি নরসিংদীর পলাশ উপজেলার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে স্কুটি চালিয়ে বাসায় ফিরছিলেন ডা. মিশুক ভট্টাচার্য। রাত পৌনে ৮টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বাঘারপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ৮টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া নার্গিস জাহান।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah