রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

কাশিমপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে গেছে হিট মেশিন ও মালামাল। আজ ২৮ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড এলাকায় অবস্থিত জিএমএস কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

কাশিমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন বলেন, বিকেলে জিএমএস কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে চারপাশে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Facebook Comments Box

Posted ৪:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া