জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 216 বার পঠিত
কিশোরগঞ্জ-৬, ভৈরব-কুলিয়ারচর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: শরীফুল আলম তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ২৮ ডিসেম্বর রবিবার দুপুরে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়াসির খন্দকারের কাছে জমা দেন।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো:শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কুলিয়ারচর উপজেলার বেতিয়ারকান্দি গ্রামে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে এক আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় লোকজনসহ স্থানীয় গণ্যমান্য মানুষ উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah