জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 76 বার পঠিত
বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীপুর শাখার উদ্যোগে ও অর্থায়নে আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডা. ফজলুল হক সুমন, ডা. মহসিন মৃধা, ডা. আজগর হোসেন, শ্রীপুর উপজেলা হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমীরুজ্জামান, এমটিইপিআই মাজেদ আহমেদ, সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল ইসলাম, ইন্সপেক্টর ইনচার্জ হামিদুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক, শ্রীপুর শাখার কর্মকর্তাদের মধ্যে ছিলেন শাখা ব্যবস্থাপক (এজিএম) মো. আমিনুল ইসলাম, সিনিয়র অফিসার মো. রেজাউল করিম ও অফিসার সোনিয়া আক্তার।
Posted ১:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah