অনলাইন ডেস্ক | সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
শ্রাবণের মেঘ-রৌদ্রের মনোরম আবহাওয়া ও উৎসবমুখর পরিবেশে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগের বার্ষিক বনভোজন ও ঐতিহ্যবাহী মেজবানি ফেস্ট। সম্প্রতি ক্যালগেরির নর্থ গ্লেনমোড় পার্কে দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজনসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের মাঝে শিশু-কিশোর ও পরিবার-পরিজনের মিলনমেলায় বাড়তি মাত্রা যোগ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। এতে প্রবাসের মাটিতে চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের আবহ তৈরি হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে শিশু ও বড়দের জন্য ছিল বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, প্রাণবন্ত আড্ডা ও আকর্ষণীয় র্যাফেল ড্র। পুরো পার্কজুড়ে ছিল উৎসবের আমেজ, আনন্দ ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন ব্যক্তি, কমিউনিটি ব্যক্তিত্ব এবং বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের সভাপতি ইকবাল রহমান উপস্থিত ছিলেন। শেষ পর্বে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি হয়।
আয়োজকেরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের শেষে আয়োজক, স্বেচ্ছাসেবী ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
Posted ৫:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah