সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে শ্রীপুরে বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ লুট

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২১ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   179 বার পঠিত

গভীর রাতে শ্রীপুরে বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ লুট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ২০ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ৩টায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী চারজন ডাকাত মূল ফটক ও ভেতরের কয়েকটি কক্ষের তালা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করেছে।

ভুক্তভোগী আলফাজ উদ্দিন জানান, ডাকাতরা প্রথমে মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর বাথরুমের মাধ্যমে এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে দরজা খুলতে বাধ্য করে। এ সময় প্রায় দুই ভরি স্বর্ণালংকার, এক লাখ টাকা নগদ এবং তিনটি মোবাইল ফোন লুট করা হয়। ডাকাতরা বাড়ির মধ্যে বড় অঙ্কের টাকার খোঁজ করছিল, যদিও সেখানে ব্যাংক থেকে তোলা কোনো টাকা ছিল না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ১১:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া