মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৩ মে ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত

গাইবান্ধায় চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

গাইবান্ধার ফুলছড়িতে চরাঞ্চলের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থীর হাতে এ সময় বাইসাইকেল তুলে দেওয়া হয়।

রবিবার বিকেলে উড়িয়া ইউনিয়ন পরিষদে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় এসব বাইসাইকেল বিতরণ করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

গুনভড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চর কাবিলপুরের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তারসহ একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টকর। এখন বাইসাইকেল পেয়ে নিয়মিত বিদ্যালয়ে যেতে পারবে এবং কষ্ট অনেকটাই কমে যাবে। একই অনুভূতির কথা জানায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কাকুলি আক্তারও।

স্থানীয় অভিভাবকরা বলেন, নদীবেষ্টিত ফুলছড়ির চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন দুর্গম পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ ছিল। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে এবং ঝরে পড়ার হার কমবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভবিষ্যতেও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং তারা আরও বেশি স্কুলমুখী হবে।

এ সময় উপস্থিত ছিলেন উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল পাশা, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল খায়ের, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল হোসেন, উড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহর আলী ও আবেদ আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া