মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   114 বার পঠিত

গাকৃবিতে সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার গুণগত মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানদণ্ড অর্জনের লক্ষ্যে ‘বিএস (কৃষি) প্রোগ্রামের সেলফ অ্যাসেসমেন্ট জরিপের ফলাফল উপস্থাপন’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়ার তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

কৃষি অনুষদের ডিন প্রফেসর মো. নাসিমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্য প্রফেসর ড. শেখ শামীম হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয় নিজের শক্তি ও সীমাবদ্ধতাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করতে পারে, যা ভবিষ্যৎ পরিকল্পনা ও মানোন্নয়নের জন্য কার্যকর দিকনির্দেশনা দেয়। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন অর্জন কেবল একটি স্বীকৃতি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার শক্তিশালী প্রতিফলন।

তিনি আরও বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গবেষণা ও আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে গুণগত শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে হবে।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া