সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   133 বার পঠিত

গাজীপুরের কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক সাধারণ কয়েদির মৃত্যু হয়েছে। ১ ডিসেম্বর সোমবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর আলম ঢাকা মহানগরের পল্লবী থানার সেকশন-১১, ব্লক-সি, লাইন-৫, এমসিসি ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি সি.আর. মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত হয়ে ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) পাপন হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া