সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত

গাজীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেছেন, তথ্য পাওয়া নাগরিকের অধিকার। কিন্তু এ তথ্য যেন অসৎ উদ্দেশ্যে বা কাউকে বিব্রত করার জন্য ব্যবহার করা না হয়। আমরা সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করি। আজ ১৯ নভেম্বর বুধবার বিকেলে নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ আলম হোসেন বলেন, নতুন দায়িত্ব পেয়ে গাজীপুরে এসেছি। যতদিন দায়িত্ব পালন করবো, সততা-নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবো। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসঙ্গে এগিয়ে যাবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মুতাছেম বিল্যাহ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানে জেলা প্রশাসনের সহায়তা চান।

Facebook Comments Box

Posted ৪:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া