সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে ১২ বসতঘর ভস্মিভুত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   198 বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে ১২ বসতঘর ভস্মিভুত

গাজীপুরের শ্রীপুরে ভোর রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবার গুলোর নগদ টাকা, আসবাবপত্র ও মূল্যবান মালামালসহ আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের রফিকুল ইসলাম রবির বাড়িতে ২৩ ডিসেম্বর ভোর রাতে একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে ১২টি কক্ষ সম্পূর্ণ ভস্মীভূত হয়। ভোর রাতে অগ্নিকাণ্ড ঘটায় ঘরে থাকা বাসিন্দারা হতবিহ্বল হয়ে পড়েন এবং কোনো মালামাল বের করার সুযোগ পাননি।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১২টি পরিবারের সারা জীবনের সঞ্চয় ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে যায়।

মাওনা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে আসবাবপত্র, ফ্রিজ, টিভি ও অন্যান্য মালামালসহ প্রায় ৫০ লাখ (অর্ধকোটি) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।

​অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হওয়া পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়রা দ্রুত তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া