সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান-মালামাল ভস্মিভুত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   258 বার পঠিত

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান-মালামাল ভস্মিভুত

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৬ দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ১১ অক্টোবর শনিবার দিবাগত রাত একটার দিকে মহানগরীর কাশিমপুর থানার জিরানী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে জিরানী বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৬টি দোকান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর শনিবার আনুমানিক রাত ১টার দিকে জিরানী বাজারের একটি টিনশেড দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া