সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯ বসতঘর পুড়ে ছাই

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৯টি টিনশেড বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বসতবাড়ীর মালিকের নগদ দুই লাখ ১৬ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আসবাবপত্র বের করার সময় টিনের আঁচড়ে দুইজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।

৩ ডিসেম্বর বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাওরাইদ মধ্যেপাড়া (জৈনা সিএনজি স্ট্যান্ড) সংলগ্ন রিক্সা-সাইকেল মেকানিক রফিকুল ইসলাম ও তার ভাই মৃত আব্দুল মালেকের বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম জানান, তার ভাই আব্দুল মালেকের উত্তর পাশের ঘর থেকে আগুনের সূত্রপাত গয়। আগুনের তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১২ টার দিকে উত্তর পাশের ঘরের ভাড়াটিয়া সুমি আক্তার আগুন আগুন বলে চিৎকার করলে তাদের ঘুম ভাঙ্গে। সজাগ পেয়ে বাড়ীর অন্যান্য সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় রিক্সা-সাইকেল মেকানিক রফিকুল ইসলামের নগদ দুই লাখ ১৬ হাজার টাকা, চারটি ঘরে থাকা ২টি ফ্রিজ, ৩টি বক্স খাট, ৩৫ ইঞ্চি এইডি টিভি, ৫টি ফ্যান, সাবমারসিবল পানির মটরসহ ১০ লাখ টাকার মূল্যবান মালামাল পুড়ে যায়।

মৃত আব্দুল মালেকের পটি ঘরে থাকা টিভি, ফ্রিজ, ফ্যান এবং আসবাবপত্রসহ প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘর থেকে আসবাবপত্র বের করার সময় টিনের আঁচরে জুবায়ের শেখ (৩৫) এবং রিমা আক্তার (২২) আহত হয়। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে যাওয়ায় বাড়ীর সদস্যদের পড়নের জামা-কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেননি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রথমে একটি কক্ষে আগুন দেখা দিলে মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘুমন্ত থাকার কারণে কেউ ঘরের কিছুই বের করতে পারেনি। ফলে আটটি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় আলম মাস্টার বলেন, রাতে আগুনের তীব্রতায় তার চাচাতো ভাইদের ৮টি ঘরের সব আসবাবপত্র, জামাকাপড়, মূল্যবান জিনিসপত্র কিছুই রক্ষা পায়নি। পরে মাওনা স্টেশন থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম বলেন, খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

Facebook Comments Box

Posted ৪:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া