সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   294 বার পঠিত

গাজীপুরে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকার নিরালা গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেল থেকে আসিত সাহা (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ অক্টোবর সোমবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। মৃত অসিত সাহা মানিকগঞ্জ সদরের ৮৮ গদারপট্টি এলাকার অজিত সাহার ছেলে।

পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষের সংবাদের ভিত্তিতে হোটেলের একটি কক্ষ থেকে যুবক অসিত সাহার লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটির পাশেই তার মানিব্যাগ ও মোবাইল পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশটিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক ( তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা ন্যাচারাল ডেথ। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া