সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে খাবারের হোটেলে জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২৬ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

গাজীপুরে খাবারের হোটেলে জরিমানা

গাজীপুরের টঙ্গী স্টেশনরোড এলাকায় এক খাবারের হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২৫ নভেম্বর মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে হাজী বিরিয়ানি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুর জেলার সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

এসময় সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাবারের দোকানগুলোতে অভিযান চালানো হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া