আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 37 বার পঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখার উদ্যোগে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ আব্দুর রব।
গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান ও মো. হোসেন আলী, সহকারী সেক্রেটারি আফজাল হোসেনসহ মহানগর ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ শাকিলের পিতা বেলায়েত হোসেন এবং শহীদ সামিউন আমান নূরের পিতা আমানুল্লাহ বক্তব্য রাখেন। তারা শহীদ পরিবারের নানা অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah