রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে

গাজীপুরে পুলিশের চাকরি পেলেন ৪৭ জন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   183 বার পঠিত

গাজীপুরে পুলিশের চাকরি পেলেন ৪৭ জন

মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে গাজীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন। ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গাজীপুর পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ কমিটির সভাপতি ড. চৌধুরী মো: যাবের সাদেক, নিয়োগ কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) মো: সোহেল রানা এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: তোফাজ্জল হোসেন।

গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, প্রাথমিকভাবে ৪৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মেডিকেল টেস্টে উত্তীর্ণ হলে চূড়ান্ত নিয়োগপত্র পাবেন, আর ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীদের নেওয়া হবে। কোনো তদবির বা প্রভাব আমাদের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারেনি। শতভাগ মেধা ও যোগ্যতা হিসেবে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া