রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   146 বার পঠিত

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির অজগর উদ্ধার

গাজীপুর সদর উপজেলার পিরুজালী ময়তাপাড়া থেকে বিলুপ্ত প্রজাতির অজগর (বার্মিজ পাইথন) উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগের ভাওয়াল রেঞ্জের কর্মীরা। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় খবর পেয়ে বন বিভাগের কর্মীরা পাইথনটি উদ্ধার করে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে অজগর সাপ পাওয়া গিয়েছে খবর পেয়ে রাজেন্দ্রপুর ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নির্দেশনায় উপস্থিত এলাকাবাসীর সামনে অজগরটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৩টায় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানে সেটি অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দা সাপুড়ে নাজিম জানান, অজগর সাপটি মনিপুর বেলতলী এলাকার রোকনের বাড়িতে কাঠের ভূসির ভেতর দেখতে পেয়ে তাকে খবর দেয়। পরে সকাল ৮টায় সেখানে গিয়ে অজগর সাপটি ধরা হয়। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীদের সাথে নিয়ে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সদর উপজেলার মনিপুরে একটি বসতবাড়ির ভুষির ভেতর অজগর সাপ পাওয়া গেছে বলে খবর পাই। পরে বন বিভাগের স্টাফদের পাঠিয়ে সাপটি উদ্ধার করে ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া