সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদী হত্যার বিচার দাবিতে

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   208 বার পঠিত

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ

ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের অনুশারীরা।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি গণঅধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চের অনুসারীরা।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে থাকে। বিকেল ৩টায় শুরু হওয়া ১ঘন্টার বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের গাজীপুর জেলা আহবায়ক আজহার পাঠান, এন সি পি কালিয়াকৈর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক দেওয়ান মহবুবুল আলম পনির, ইনকিলাব মঞ্চের রেদোয়ান আদনান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ওসমান হাদীকে যারা নির্মমভাবে হত্যা করেছে অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিকেল ৪ টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৩:৫৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া