জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 240 বার পঠিত
গাজীপুরের পূবাইল থানাধীন সমরসিং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, পূবাইলের তালটিয়া এলাকার মানিক মিয়ার ছেলে মো. শান্ত (১৫) এবং একই এলাকার জামান মিয়ার ছেলে মো. লিখন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত ও লিখন দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তারা৷ এসময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়৷। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে যায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আমিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহতদের পরিবার কোনো অভিযোগ না করায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:১৮ অপরাহ্ণ | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah