সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে হঠাৎ খিঁচুনি উঠে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১২ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   138 বার পঠিত

গাজীপুরে হঠাৎ খিঁচুনি উঠে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর লাইন পড়ে গেছে। আজ ১২ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় টঙ্গী বিসিকের মেঘনা রোডের মা টাওয়ারে অবস্থিত এ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম জানা গেছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অপারেটর মোর্শেদা বেগম বলেন, উক্ত প্রতিষ্ঠানে পাঁচ হাজার শ্রমিক কাজ করে। বর্তমান মাসের বেতনের জন্য আমরা তিন দিন ধরে আন্দোলন করে আসছি। বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ৫ম তলায় গ্যাস ছড়িয়ে পড়ে। এতে অসংখ্য শ্রমিক খিঁচুনি উঠে অসুস্থ হয়ে হাসপাতালে আসছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, পেনিক অ্যাটাকে শ্রমিকরা অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন। কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, শ্রমিকরা কাজ করা অবস্থায় মাথা ঘুরে পড়ে যাচ্ছে। চোখ জ্বালাপোড়া ও বমির লক্ষণ দেখা যাচ্ছে। আমরা চিকিৎসা নিয়ে ব্যস্ত আছি। তবে তিনি শ্রমিক আন্দোলনের বিষয়টি এড়িয়ে যান।

Facebook Comments Box

Posted ৫:২৯ অপরাহ্ণ | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া