জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগমের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় ১৬ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে ১৬টি হুইলচেয়ার প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৫টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনকে ৩৫ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah