রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী বিজয়ী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   148 বার পঠিত

গাজীপুর জেলার ৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী বিজয়ী

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনে চারটিতে বিএনপি এবং একটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন গাজীপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

গাজীপুর-১
এ আসনে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

গাজীপুর-২
বিএনপির এম মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) প্রার্থী আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।

গাজীপুর-৩
বিএনপির এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) প্রার্থী মুহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।

গাজীপুর-৪
এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সালাহউদ্দিন আইউবী ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।

গাজীপুর-৫
বিএনপির এ কে এম ফজলুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।

নির্বাচনের ফলাফলে গাজীপুরে বিএনপি চারটি আসনে আধিপত্য বিস্তার করলেও একটি আসনে জয় পেয়েছে জামায়াতে ইসলামী। ফলে জেলার রাজনৈতিক সমীকরণে বিএনপি এগিয়ে থাকলেও জামায়াতও গুরুত্বপূর্ণ উপস্থিতি জানান দিয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া