সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৩ আসনের অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

গাজীপুর-৩ আসনের অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ

গাজীপুর-৩ সংসদীয় আসনে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াত মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগের ওপর ১৮ জানুয়ারি রোববার আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন সর্বসম্মতভাবে অভিযোগটি খারিজ করে এই সিদ্ধান্ত দেয়।

শুনানিতে উভয় পক্ষের অভিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থেকে নির্বাচন আইন, সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের আলোকে তাদের যুক্তি উপস্থাপন করেন। দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন মন্তব্য করে যে, অভিযোগটি আইনি ভিত্তিহীন এবং ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বাতিলের মতো কোনো আইনগত কারণ বিদ্যমান নেই।অভিযোগ ও মামলার পটভূমি নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে বলা হয়, ডা. রফিকুল ইসলাম বাচ্চু ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পিজি হাসপাতাল (বর্তমানে বাংলাদেম মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে অপসারিত হন।

পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই শেষে ৫ আগস্টের পর হাইকোর্টের রায়ে তিনি চাকরি ফিরে পান।অভিযোগকারী পক্ষ দাবি করে, বয়সসীমা অতিক্রম করায় চাকরিতে তার যোগদান প্রশ্নবিদ্ধ এবং এই যোগদানের বিষয়টি সাংবিধানিক ও আইনগতভাবে তাকে সংসদ নির্বাচনে অযোগ্য করে তোলে।আইনি যুক্তিতে অভিযোগ খারিজ ডা. রফিকুল

ইসলাম বাচ্চুর পক্ষে শুনানিতে আইনজীবীরা স্পষ্টভাবে বলেন, হাইকোর্টের রায়ে চাকরি পুনর্বহাল একটি চূড়ান্ত ও বাধ্যতামূলক বিচারিক সিদ্ধান্ত। বয়সসংক্রান্ত প্রশাসনিক জটিলতা কোনোভাবেই সংসদ নির্বাচনে অযোগ্যতার কারণ হতে পারে না।

সংবিধানের অনুযায়ী কাউকে সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হলে ফৌজদারি দণ্ড, দুর্নীতি, দেউলিয়াত্ব অথবা সক্রিয় সরকারি চাকরিতে বহাল থাকার মতো সুনির্দিষ্ট কারণ থাকতে হয়।

ডা. রফিকুল ইসলাম বাচ্চুর ক্ষেত্রে এর কোনোটিই প্রযোজ্য নয়।নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে ডা. রফিকুল ইসলাম বর্তমানে কোনো সক্রিয় সরকারি চাকরিতে কর্মরত নন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি দণ্ড বা নির্বাচনী অযোগ্যতা সৃষ্টিকারী অভিযোগ নেই,কমিশন আরও জানায়, চাকরি সংক্রান্ত প্রশাসনিক বা ব্যাখ্যাগত বিষয় নির্বাচন আইনের আওতায় প্রার্থিতা বাতিলের কারণ হতে পারে না।নির্বাচনী পথে আর কোনো বাধা নেই নির্বাচন কমিশনের এই রায়ের ফলে গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া