জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 276 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত গাজীপুর-৩ আসনের মনোনয়নপত্র জমা দিলেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। আজ ২৮ ডিসেম্বর রবিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়নপত্র জমা দেওয়ার পর সকলের কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বিএনপি একমাত্র দল যারা সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে যথা নিয়মে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবো, আগামী ১২ ফেব্রুয়ারিই নির্বাচনে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করবে।
গাজীপুর-৩ বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদী।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সভাপতি পীরজাদা এসএম রুহুল আমিন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, হুমায়ন কবির সরকার, বিএনপি নেতা সাংবাদিক এসএম মাহফুল হাসান হান্নান, কৃষক দল কেন্দ্রীয় নেতা এডঃ নাহীন আহমেদ মমতাজী উপজেলা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Posted ১২:২৬ অপরাহ্ণ | রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah