সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   220 বার পঠিত

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী ফজলুল হক মিলন

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে কালীগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, মনোনয়নপত্র দাখিলের আগে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সব ইউনিয়ন বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের বাইরে সমবেত হন। পরে নির্বাচনী আচরণ বিধি মেনে কয়েকজন নেতা-কর্মী নিয়ে প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেন।

২০০১ সালে গাজীপুরের একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া