সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুদামে নকল প্রসাধনী মজুদের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   145 বার পঠিত

গুদামে নকল প্রসাধনী মজুদের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় নকল প্রসাধনী সামগ্রীর মজুদ থাকা দুইটি গুদামে অভিযান চালিয়েছেন র‍্যাব-১-এর একটি ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুইটি গুদাম থেকে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করে সেগুলো ধ্বংস করা হয়েছে। ওই সময় দুইটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও শাহ মোহাম্মদ জোবায়ের। অভিযানে র‍্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. হাফিজ বিন জামাল, বিএসটিআইয়ের কর্মকর্তা (সিএম) অর্ণব চক্রবর্তী ও ফাহাদ আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালীন র‍্যাব সদস্যদের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা (ব্যবসায়ী) র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।

পরে থানা পুলিশের কয়েকটি দল সেখানে পৌঁছে র‍্যাব সদস্যদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করেন।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কল) মো. মেরাজুল ইসলাম জানিয়েছেন, র‍্যাব সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে ব্যবসায়ীদের বুঝিয়ে র‍্যাব সদস্যদের নিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায় পাশাপাশি দুইটি গুদাম-মেসার্স সততা এন্টারপ্রাইজ ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অভিযান চালান। গুদাম দুইটির ভেতর থেকে প্রায় ২০ লাখ টাকার প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, জব্দ করা বেশিরভাগ প্রসাধনী সামগ্রী নকল ও অনেক পণ্যে আমদানিকারক কিংবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো তথ্যও ছিল না। এ ছাড়া কিছু পণ্য ছিল ড্রাগ জাতীয় যা অবৈধভাবে বাজারজাত করা হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালত মেসার্স সততা এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা ও মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করেন। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান ও বিএসটিআইয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা পণ্যগুলো ধ্বংস করা হয়।

অভিযান চলা অবস্থায় আশপাশের ব্যবসায়ীরা মাওনা-কালিয়াকৈর সড়কে নেমে আসেন। তারা র‍্যাবের গাড়ি ঘিরে বিক্ষোভ করেন। একপর্যায়ে র‍্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থল পৌঁছে র‍্যাব সদস্যদের মুক্ত করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক বলেন, ব্যবসায়ীরা কিছু অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ হলো দুইজন সাধারণ লোকও এই অভিযানে অংশ নেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলেনি।

Facebook Comments Box

Posted ৩:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া