সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   191 বার পঠিত

গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়িতে ভাড়া বাসা থেকে পাপিয়া মন্ডল (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২২ অক্টোবর বুধবার সকাল ৮টার দিকে কোনাবাড়ীর জরুন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পাপিয়া মন্ডল পিরোজপুর জেলার সদর থানার পরিতোষ মন্ডলের মেয়ে এবং শ্রীজন মজুমদারের স্ত্রী। তিনি স্বামীর সাথে কোনাবাড়ির জরুন এলাকায় শিশির খানের বাসায় ভাড়া থাকতেন।

নিহতের স্বামী শ্রীজন মজুমদার বলেন, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত দু’জন একসাথে মোবাইল দেখে ঘুমাই। সকাল ৭টার দিকে উঠে দেখি ঘরের আড়ার সঙ্গে ঝুট কাপড়ের টুকরা দিয়ে ঝুলে আছে পাপিয়া। আশপাশের ভাড়াটিয়াদের ডাক দিলে তারা পুলিশকে খবর দেয়। পরে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, পাপিয়া মণ্ডল নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে। হত্যাকাণ্ড হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১২:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া