সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চটগ্রামে আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগি

তন্বী ভট্টাচার্য্য, চট্টগ্রাম   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত

চটগ্রামে আগুনে পুড়ে ছাই আড়াই হাজার মুরগি

প্রতিকী ছবি

চটগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে আড়াই হাজার ব্রয়লার মুরগি। আজ ২৩ নভেম্বর রবিবার উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলাউদ্দিন বলেন, আজ দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামারের সব মুরগি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে। বাড়ির পাশে ২০ শতক জায়গার ওপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে আড়াই হাজার মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ওষুধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, আগুনের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

Facebook Comments Box

Posted ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া