রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে চার ব্যবসায়ীকে জরিমানা

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

চট্টগ্রামে চার ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান চালিয়ে দুই হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে। এসময় কারেন্ট জাল বিক্রির দায়ে চার দোকানিকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ ১২ আগস্ট মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত দোহাজারী পৌর সদরের ষ্টেশন রোড এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, সহকারী মৎস্য কর্মকর্তা মাকসুদ আহামদ, ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ উপজেলা ভূমি অফিস ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

Facebook Comments Box

Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া