মোঃ আব্দুলাহ আল মামুন সাব্বির, চট্টগ্রাম থেকে : | রবিবার, ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
প্রতিকী ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও বটতলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার দিদারুল আলমকে পুলিশ গ্রেফতার করেছে। আজ ১০ আগস্ট রবিবার ভোররাতে চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা থেকে চেয়ারম্যান হাসনাইন জলিল চৌধুরী শাকিলকে কোতয়ালী থানা পুলিশ এবং আনোয়ারা বটতলী এলাকা থেকে দিদারুল আলমকে আনোয়ারা থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা বিএনপির মিছিলে হামলা মামলার এজাহার ভুক্ত আসামী ও উপজেলা আওয়ামীলীগ নেতা বলে জানা যায়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।
Posted ৪:২৩ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah