রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

তন্বী ভট্টাচার্য্য, চট্টগ্রাম   |   সোমবার, ০৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   241 বার পঠিত

চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তবে ৬ আসনের ভাগ্য ঝুলে আছে এখনো। আজ ৩ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এ তালিকা প্রকাশ করেন।

যে ছয় আসন এখনো প্রার্থী ঘোষণা করেনি সেগুলো হলো: চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া), চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা), চট্টগ্রাম-১৩ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি।

ঘোষিত প্রার্থীরা হলেন: চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এনামুল হক এনাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে সরওয়ার জামাল নিজাম এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরীকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী শূন্য আসনগুলোতে স্থানীয় নেতাদের মতামত ও কেন্দ্রীয় পর্যায়ের পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আর শিগগিরই এসব আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

দলটির সূত্র জানায়, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ জেলায় শক্তিশালী প্রার্থী মনোনয়ন দিতে চায় বিএনপি। প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:২০ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া