সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৫ মে ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত

চলন্ত অটোরিক্সায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর

ফাইল ছবি

রাজধানীর আফতাবনগরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ ৫ মে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের নাম সাদিয়া। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার নিউটাউন গ্রামের মো. তকি তাহমিদের স্ত্রী। বাবার নাম আব্দুল কাইয়ুম। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সাদিয়া ছিলেন তৃতীয়। তিনি রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় পরিবারের সাথে থাকতেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভাই ও বোন অটোরিক্সায় করে যাচ্ছিলেন। হঠাৎ ওড়না পেঁচিয়ে তিনি মারা যান। আমরা খবর পেয়েই একজন অফিসারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

Facebook Comments Box

Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া