সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   196 বার পঠিত

জামায়াতের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ ১৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার ঈদগাহ উচ্চবিদ্যালয় মিলনায়তনে কাপাসিয়া উপজেলা জামায়াত এ সংবর্ধনার আয়োজন করে।

কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবী।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা সেফাউল হক।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মাইন উদ্দিন, মো. শামসুদ্দিন, আব্দুল ওয়াহাব প্রমুখ।

পরে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।

Facebook Comments Box

Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া