শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাঞ্ছারামপুরে ৯৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   253 বার পঠিত

জুনিয়র বৃত্তি পরীক্ষায় বাঞ্ছারামপুরে ৯৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষার্থীরা এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বাঞ্ছারামপুর উপজেলা থেকে মেধাবৃত্তি বা ট্যালেন্টপুলে ৩০ জন এবং মেধাবৃত্তি বা সাধারণ গ্রেডে ৬৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

আজ ২৫ ফেব্রুয়ারি বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এই ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তবে, বাঞ্ছারামপুর উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ছাত্র-ছাত্রী এবার বৃত্তি অর্জন করতে পারেনি।

শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষার্থীদের এই অর্জন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠান থেকে কেউ বৃত্তি পায়নি, সেখানে পাঠদানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের আরও মনোযোগী করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

Facebook Comments Box

Posted ৫:৫১ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া