জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 131 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার বিকেলে টঙ্গীর ফকির মার্কেট দেওড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মনিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে একাধিক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে দুটি কারখানাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিতাস গ্যাস টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবা-উর রহমান, উপ-ব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপ-সহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah