জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 204 বার পঠিত
গাজীপুর-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমনের নেতৃত্বে টঙ্গী পূর্ব থানার টিএনটি, মরকুন ও কবরস্থান রোড এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার জাবেদ আহম্মেদ সুমন।
প্রধান অতিথির বক্তব্যে সরকার জাবেদ আহম্মেদ সুমন বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধানের শীষ আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা ও ভালোবাসা থেকে আমরা ধানের শীষের ভোট চেয়ে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করছি। বিএনপি সব সময় সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। গাজীপুর-৬ আসনকে উন্নয়ন, সম্প্রীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। বিএনপি ক্ষমতায় গেলে আমরা এমন একটি সমাজ নির্মাণ করবো যেখানে কেউ অবহেলিত বা বঞ্চিত থাকবে না। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুর ই মোস্তফা খান।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ বেনজির আহম্মেদ খান পিন্টু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী হারুন অর রশিদ, যুবদল নেতা রাজিব বিন সহিদ রিগ্যান, মিজানুর রহমান, ইয়াসিন আরাফাত মিন্টু, মোফাজ্জেল উদ্দিন সরকার, ৪৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শেখ মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোঃ মাসুদ রানা, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ শাকিল হোসাইন, সহ-সভাপতি কামাল উদ্দিন খান ও হাবিবুল্লাহ নাহিদ প্রমুখ।
দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা কার্যক্রমে সরকার জাবেদ আহম্মেদ সুমন আরও বলেন, “এই আয়োজন শুধু একটি অংশগ্রহণ নয়, বরং তা ছিল বিএনপির পক্ষ থেকে একটি সুস্পষ্ট বার্তা-বাংলাদেশ সকল ধর্মের মানুষের, আর তাদের সম্মান ও অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রাখতে প্রস্তুত।”
টঙ্গী পূর্ব থানার মরকুন ও টিএনটি এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Posted ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah