জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 73 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় অভিযান চালিয়ে পলিথিন তৈরির কাঁচামাল জব্দ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২৭ অক্টোবর সোমবার টঙ্গীর মাছিমপুর এলাকার কারখানাটিতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ২০৫ কেজি পলিথিন ও পলিথিন তৈরির ১ হাজার ১২০ কেজি কাঁচামাল জব্দ করা হয়। সেই সাথে কারখানার মালিক জসিম উদ্দিনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক পারভেজ রানা জানান, কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে মামলা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মিকাইল হোসাইন ও র্যাব-১ এর কর্মকর্তা শহিদুল ইসলাম।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah