জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলুল হক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার হাইটেক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুল হক বেপারি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার চিনাডুলি গ্রামের মৃত আব্দুল মতিন বেপারির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ফজলুল হক বেপারি ওয়ার্কশপে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে ওয়ার্কশপের কর্মচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah